Tuesday, September 22, 2020

বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন

 বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন


আজ ২০০ বছর অতিক্রান্ত  হওয়ার মুহূর্তেও যে মানুষটিকে ঘিরে বাসাবাঁধে স্তব্ধ বিস্ময় তাঁর জন্মদিনের  পুণ্য লগ্নে সেই  মহাপ্রাণকে স্মরণ করার ক্ষুদ্র চেষ্টায় ব্রতী হয়েছি আমরা।মহাকালচক্রের  পরমাশ্চর্য  সেই আবির্ভাবের দিনটি আসন্ন। আগামী ২৬ শে সেপ্টেম্বর শনিবার মুক্তধারার পুস্তক বিপণিতে  বিকেল পাঁচ টায় আমরা মিলিত হবো। 

আজকের উত্তাল সময়স্রোতে দাঁড়িয়েও আমাদের নিবেদিত শ্রদ্ধার্ঘ্য থাকবে সেই চিরদীপ্যমান মানবতার প্রতি।   বেঙ্গল  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুধীজনকে জানাই স্বাগত।


বিনীত

তপন সেনগুপ্ত।

No comments:

Post a Comment

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...