Friday, November 13, 2020

বাংলা ভাষা মঞ্চের ২০২১-এর আবেদন

 

বাংলা ভাষা মঞ্চের ২০২১-এর  আবেদন


 

সবিনয় নিবেদন, 

আপনারা জানেন যে ভারতে বাংলা ভাষা শিক্ষার অবস্থা ভয়ানক ভাবে সংকটে । যে সব রাজ্যে বাংলা ভাষার জনসংখ্যা সর্বাধিক সেখানেও সে মৃত স্রোতা । যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক, ঝাড়খন্ড, আন্দামান । আর যে সব রাজ্যে এককালে বাঙালি ও বাংলা ভাষা মর্যাদার আসনে ছিলো ,তাও নিশ্চিহ্ন প্রায়। আমাদের নানা আন্দোলনের ফলে কোথাও সামান্য প্রতিস্রোত দেখা দিলেও তাতে গতি নেই। নেই কেন্দ্রীয় স্তরে কোন বাজেট বরাদ্দও ।

আমরা তাই আমাদের মাতৃভাষা বাংলা ভাষার  সাংবিধানিক অধিকার দিবস পালনের জন্য আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২১ ডাক দিয়েছি। এছাড়া ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও যথারীতি পালন করা হবে ।

এ ব্যাপারে আপনাদের সংগঠন ও পত্রিকার সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। এ জন্য দাবি পত্র, প্রেসনোট ,আবেদন প্রস্তুত হয়েছে । আগ্রহীরা চাইলেই আমরা পাঠিয়ে দেবো। আশা করি আপনাদের উত্তর আমরা দ্রুত পাবো।

বিনীত

 

 

ডাঃ ডিকে সিনহা , সভাপতি(7979773632)        নীতীশ বিশ্বাস,সম্পাদক (93309 61824)

সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ : : All India Bangla Bhasha Mancha (AIBBM)                                     Add; DL-224/D,Saltlake, Kolkata -700091/ nitishbiswas.cu@gmail.com,

No comments:

Post a Comment

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...