Tuesday, December 8, 2020

বস্ত্র বিতরণ

 বস্ত্র বিতরণ




বীরভূম জেলার লাগোয়া রানিশ্বর ব্লকের পাটজোড় এর স্বামী প্রণবানন্দ সেবা মিশনের আশ্রম চত্বরে মঙ্গলবার কেম্প করে এক শত দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করা হল। আশ্রমের স্বামী বাবলু মহারাজ এক ডজন গ্রামের মহিলাকে শাড়ি বিতরণ করেন । মুম্বাইয়ের শিল্পপতি জয়ন্ত ভট্টাচার্য দুস্থ মহিলাদেরকে বিতরণের জন্য আশ্রম কর্তৃপক্ষ কে শাড়ি পৌঁছে দিয়েছেন । এর পূর্বে এই সপ্তাহেই আশ্রমের পক্ষ থেকে পনেরটি গ্রামের পাঁচ শত বৃদ্ধ-বৃদ্ধা কে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বিতরণ শিবির আয়োজনে বাহালিনী মুর্মু, সাবিনা সরেন, সঞ্জয় ঘোষাল,সোমনাথ ঘোষাল, সন্তু ঘোষ, সামিত ঘোষ, মনজিত ঘোষ উপস্থিত ছিলেন

প্রতিবেদন – গৌতম চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...