Monday, May 24, 2021

কাজী

 কাজী

তোমার মত পাগল,
তোমার মত কবি –
কোনটা হতে চাইব,
মিলন-গানের নবী?
তোমার মত কথা,
তোমার মত সুর –
কোনটা পেতে চাইব,
যোদ্ধা-মনের নুর?
তোমার মত প্রেম,
তোমার মত ঘৃণা –
কোনটা নেব রসদ,
সাম্য-পথের বীণা?
তোমার মত হাসি,
তোমার মত জ্বালা –
কিসে গড়ব আমাদের
ঐক্যের রিসালা?
তুমি বলবে দুটোই।
কথায় তাই চাই।
কাজে, চাওয়ার ফাঁকির,
মাশুল গুনে যাই।

বিদ্যুৎ পাল
3

3 comments:

  1. খুব সুন্দর হয়েছে

    ReplyDelete
  2. কবি নজরুলের ব‍্যক্তিত্বের সঙ্গে ,তাঁর চিন্তাধারার সঙ্গে জড়িয়ে আছে কবিতার প্রতিটি পংক্তি। পড়ে ভালো লাগল।

    ReplyDelete
  3. কবিতাটি ভালো লাগলো।

    ReplyDelete

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...