Friday, March 12, 2021

শরৎচন্দ্র পথ: ভাগলপুর

 ভাষা কৃষ্টির মিলন মেলা ও বিহার বাঙালি সমিতি বরারী শাখা ও চম্পানগর শাখার তত্বাবধানে ভাগলপুর এ ঘণ্টা ঘর চক এ শরৎচন্দ্র পথ

 আরাম্ভ স্থানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিলাপট লাগানোর কাজ চলিতেছে।










দ্বারা

সুবোধ কুমার ভৌমিক

ভাইস প্রেসিডেন্ট

সেন্ট্রাল কমিটি

বিহার বেঙ্গলি এসোসিয়েশন, পাটনা

Thursday, March 11, 2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ড

 দুমকা : বীরভূম লাগোয়া রানিশ্বরের ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রনবা নন্দ বিদ্যা মন্দিরে সাড়ম্বরে পালিত হল ২২ তম প্রতিজ্ঞা দিবস । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র দিন টি প্রতিজ্ঞা দিবস রূপে পালন করে আসছে । আশ্রমের স্বামী নিত্য ব্রতা নন্দ মহারাজের অধ্যক্ষতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি দীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানে সূচনা করেন । সমিতির সদস্য নব কুমার ঘোষ স্বরচিত ভাষা সংগীত পরিবেশন করেছেন , সেই সঙ্গে কেয়া রায় ও দেবাশীষ রায় রবীন্দ্র সংগীত পরিবেশন করে। আশ্রামের আবাসিক বিদ্যালয়ের ছাত্র শান্তনু কুমার মারান্ডি ও সুরেশ মুর্মু দুইটি বাংলা ভাষা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় । সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত অবকাশ প্রাপ্ত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় প্রধান অতিথি ও বিশিষ্ঠ অতিথি কে মানপত্র ও মোমেন্ট দিয়ে সম্মানিত করেন ।প্রত্যেক বছর প্রতিজ্ঞা দিবসের অনুষ্ঠানে কৃতি বাঙালি দের সম্মানিত করা হয় । এবার দুমকা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা শ্যমলিমার সম্পাদক ছায়া গুহ , দুমকার পপুলার ক্লাবের সভাপতি সপন কুমার দে ও ঝাড়খন্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র কে সম্মাননা দেওয়া হয় । অনুষ্ঠানে সমিতির সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, ড. গুহ, বিদ্রোহ বাবু ও বিশ্ব স্বাস্থ্য সংগঠনের এস এম ও ধ্রুব মহাজন মাতৃভাষা ও ভাষা আন্দোলনের উপর বিস্তৃত আলোচনা করেন । ধ্রুব বাবু ১৯৫২ সালের রক্তঝরা ভাষা আন্দোলনের উপর বক্তব্য রেখে বলেছেন ২২ তম প্রতিজ্ঞা দিবস আয়োজন করে সমিতি জাতীয় স্তরে নজির সৃষ্টি করেছে । ড. গুহ বলেছেন বহির্বঙ্গে বাংলা সাহিত্য চর্চা কঠিন কাজ । বাঙালি সমিতির বিদ্রোহ বাবু রাজ্যের ভাষা সংগঠন গুলি কে এক ছাতার নীচে এনে সার্বিক ভাষা আন্দোলন গড়ার কথা বলেছে । সমিতির সম্পাদক গৌতম বাবু নুতন শিক্ষা নীতির উপর চর্চার রেশ টেনে বলেছেন রাজ্যের অঙ্গন বাড়ি কেন্দ্রের প্রি নার্সারি স্কুলে মাতৃভাষা মাধ্যমে শিক্ষা চালু করতে হবে । অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালন করেন অনিমেষ মণ্ডল ।








আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র দিন টি২২ তম প্রতিজ্ঞা দিবস রূপে পালিত হয় ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার পাথরার আবাসিক বিদ্যালয়ে । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ঠ অতিথি দের মাতৃভাষা পত্রিকা তুলে ধরা হয় ।ঝাড়খন্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র কে মাতৃভাষা পত্রিকা দিয়েছি ।বিদ্রোহ বাবু ওই দিন মধুপুর এর সান্ধ্য অনুষ্ঠানে পত্রিকা টি মধুপুর কলেজের  বাংলা বিভাগের অবসর প্রাপ্ত  অধ্যাপক আশীষ সিনহা মহাশয় কে পত্রিকাটি দিয়ে সম্মানিত করেন ।আশীষ বাবু বিহার বাঙালি সমিতির মুখপত্র সঞ্চিতা তে নিয়মিত লেখেন ।এর পূর্বে আমরা সমিতির পক্ষ থেকে আশীষ বাবু কে সম্মাননা দিয়েছি ।

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, সম্পাদক বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ড ।

Sunday, February 14, 2021

শ্রদ্ধাঞ্জলি সভা: প্রয়াত শৈবাল গুপ্ত

 









https://www.facebook.com/144263905927907/posts/1386043035083315/?sfnsn=wiwspmo

পূর্ণেন্দু মূখার্জীর শোকসভা: পাটলীপুত্র শাখা

 আমাদের একান্ত আপনজন প্রফেসর পূর্ণেন্দু মূখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত।

বি বা স পাটলিপুএ শাখার পক্ষ থেকে ৮ই ফেব্রয়ারি বুধবার বিকেল ৫ টায় তাঁর শোকসভার আয়োজন করা হয়। স্থান - রাজা রামমোহন সেমিনারি।






নেতাজী জয়ন্তী ২৩শে জানুয়ারি ২০২১: ভাগলপুর শাখা: বিহার বাঙালি সমিতি









 

২৬শে জানুয়ারি: কাটিহার শাখা

 







স্মরণ সভা: পূর্ণিয়া শাখা

 গত ৩রা ফেব্রুয়ারি ২০২১ সমিতি কার্য্যালয়ে স্মরণ সভা আয়োজিত হয়। এই সভায় শ্রদ্ধা ও সম্মান জানান হয় প্রয়াত রামায়ণ প্রসাদ,অন্জন মুখার্জি,দিলীপ কুমার দে ও সন্জয় ব্যানার্জিকে।সামাজিক দায়বদ্ধতার কাজে তাঁদের প্রত্যেকের ভূমিকার কথা আলোচিত হয়।এঁরা ছিলেন সমিতির গুরুত্বপূর্ণ পদে।এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতনু মিত্র (সচিব)



অজয় সান্যাল (সভাপতি), অমিত কুমার ভট্টাচার্য্য (কোষাধ্যক্ষ), তারাশঙ্কর চ্যাটার্জি,নারায়ণ চন্দ্র দাস,রবীন্দ্র কুমার নাহা,আলো রায়,সুস্মিতা ভট্টাচার্য্য,চৈতালী সান্যাল,মিঠু সাহা,রন্জুশ্রী দাস,প্রসেনজিৎ কুমার দাস,বিকাশ চন্দ্র মৈত্র (বুলন)এন যাদব,মিথিলেশ কুমার,সকলের স্মৃতিচারণার পর সভায় প্রয়াত প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রতিবেদন - নারায়ণ চন্দ্র দাস

বিবেকানন্দ জয়ন্তী; বরারী শাখা: বিহার বাঙালি সমিতি

 








নেতাজী জয়ন্তী: চম্পানগর শাখা

 








পূর্ণেন্দুদার অন্তিম যাত্রা

 পূর্ণেন্দুদার অন্তিম যাত্রার সঙ্গী হতে পেরেছি। গড়িয়া মহাশ্মশান, কলকাতায় তাঁর অন্তিম সৎকার হল।


সুনির্মল দাশ

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...