Wednesday, April 7, 2021

রক্ত দান

 রক্ত দান

সমিতির পূর্ণিয়া শাখার সদস্য মীনাক্ষী সিন্হা  (শান্তি নিকেতন হাতা, ফ্লাওয়ার মিল রোড ,পূর্ণিয়া) থ্যালাসেমিয়া রোগগ্রস্ত সনু কুমার  (বস বেলি, ড়গরওয়া থানা ,পূর্ণিয়ার ) কে রক্ত দান করলেন। বিহার বাঙালি সমিতির পক্ষ থেকে মীনাক্ষী সিন্হা মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সনু কুমার’ এর সুস্থতা কামনা করি।





প্রতিবেদন – নারায়ণ চন্দ্র দাস

Monday, April 5, 2021

মাস্ক বিতরণ: ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখা

ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখার উদ্যোগে করোনা - ১৯ অতিমারিতে নাগরিকদের সচেতনতা করার অভিযানে মাস্ক বিতরণ।







প্রতিবেদন - বিকাশ মিত্র

নারায়ণ সেবা: ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখা

প্রতি শনিবারের মত গত  ০৩.০৪.২০২১ এ ঝাড়খন্ড বাঙালি সমিতি,দেওঘর শাখার উদ্যোগে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য বিকাশ মিত্র ,কমল মিত্র, অনুপ সিনহা, মৌসুমী মুখার্জি সহ সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ।





প্রতিবেদন - পার্থ মুখার্জী

Sunday, April 4, 2021

বাংলা ভাষার ধ্রুপদী সম্মান

ধ্রুপদী সন্মানের পেতে হলে সেই ভাষা প্রাচীন সমৃদ্ধ হতে হবে এবং ধারাবাহিকতা বহমান থাকবে। ধ্রুপদী সন্মান পেলে সেই ভাষার জন্য কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে"চেয়ার" সৃষ্টি হবে, গবেষণা হবে পুরস্কার থাকবে মোটকথা সেই ভাষা অন্যান্য ভাষার চেয়ে সবদিক থেকে এগিয়ে থাকবে। ভাষা প্রেমীদের অবগতির জন্য জানাচ্ছি যে আগষ্ট ২০২০ থেকে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে বাংলা ভাষার জন্য ধ্রুপদী সন্মান আদায়ের বিষয়ে বিভিন্ন প্রান্তের নেতা মন্ত্রী বিশিষ্টজন শিক্ষাবিদ গবেষক ভাষা সংস্কৃতি প্রেমী ভাষা সংগঠন,প্রতিষ্ঠান ইত্যাদিকে রেজিস্ট্রারডচিঠি পাঠাই নানা তথ্য সমৃদ্ধ কাগজ পত্র দিয়ে। দুর্ভাগ্য দুই তিন জন ছাড়া সেই অর্থে কারো থেকে মতামত পরামর্শ আদি পাইনি আজো।

আসল কথা,নিয়ম হচ্ছে  রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তথ্য সমৃদ্ধ দলিল যাতে বাংলা ভাষার প্রাচীনত্ব ঐতিহাসিক নিদর্শন লিপি মুদ্রা পুস্তক আদির তথ্যাদি সম্বলিত পুস্তিকা ভারত সরকারের সংস্কৃতি দফতরে পাঠাতে হয় ধ্রুপদী সন্মান অর্জনের জন্য যা আজ পর্যন্ত হয়নি এ রাজ্য থেকে। যাক্,কাদের কাদের পাঠিয়েছিলাম মূল্যবান চিঠি তার বিবরণ দিলাম:

১. সাংসদ অধীর চৌধুরী, যিনি প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছিলেন।

২. সাংসদ বাবুল সুপ্রিয়।

৩.    " "     দেবশ্রী চৌধুরী।

৪.   " "      সৌগত রায়।

৫     "।  বিকাশ রঞ্জন ভট্টাচার্য (ইনি আমায় ফোনকরেছিলেন

৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।    

৭.        "          শিক্ষামন্ত্রী।

৮.পশ্চিমবঙ্গবাংলাআকাডেমী

৯.       "        কবিতা   ""

১০. বঙ্গীয় সাহিত্য পরিষদ।

১১. জাতীয়    গ্রন্থাগার ।

১২. এশিয়াটিক সোসাইটি।

১৩. রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার।

১৪. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, কর্নাটক।

১৫.তথ্য সংস্কৃতি দপ্তর, প:ব:

১৬.কলিকাতা বিশ্ব বিদ্যালয়।

১৭. উত্তরবঙ্গ   "

 ১৮. সাংসদ রাজু বিস্ট।

১৯. কবি শঙ্খ ঘোষ।

২০. পবিত্র সরকার, শিক্ষাবিদ

২১. ডঃ গৌরমোহন রায় (মতামত দিয়েছেন)

২২.বঙ্গরত্ন আনন্দ গোপাল ঘোষ (কথা হয়েছে)

২৩. ডঃ প্রকাশ অধিকারী। (পরামর্শ দিয়েছেন)

২৪.তথ্যসংস্কৃতিদপ্তর, নয়াদিল্লি

 প্রমুখদের জানিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে দুবার চিঠি দিয়েছি,ফোন কথা বলেছি, ব্যক্তিগত ভাবে দেখা করেছি।

মোটকথা, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি ধারাবাহিক ভাবে নজরদারি রাখছে পরিস্থিতির উপর।

সময়ে সময়ে ধ্রুপদী ভাষার উপর লেখা আদি আরো আরো মানুষকে জানাই যাতে ভুল ভ্রান্তি দূর করে আসল সত্যটা জানে, শুধু শুধু মূল বিষয় এড়িয়ে গিয়ে অন্যকে দোষারোপ না করে নিজের দায়িত্ব সচেতন হওয়া দরকার।

ধন্যবাদ সহ 

সজল কুমার গুহ 

সহ সচিব,আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি, নয়াদিল্লি মুখ্যালয় ও সম্পাদক শিলিগুড়ি শাখা।

(কেন্দ্রীয় ও রাজ্য সরকার) কার্যালয়ের সাইনবোর্ডে বাংলা সংযুক্তকরণ

 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ

গত কয়েক বছরে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার ধারাবাহিক প্রচেষ্টায় শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় স্থিত নিম্ন লিখিত কার্যালয়ে (কেন্দ্রীয় ও রাজ্য সরকার) সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করাতে পেরেছি:-

১.বাগডোগরা বিমান বন্দর ( আংশিক)

২. খন্ড উন্নয়ন আধিকারিক(বিডিও) মাটিগাড়া,(শিবমন্দির)

৩. সেরিকালচার দফতর, শিবমন্দির।

৪. ইন্ডিয়ান অয়েল,মাটিগাড়া

৫.উঃব:বিঙাণকেন্দ্র,মাটিগাড়া

৬. সিপি ডব্লিউ বি,মাটিগাড়া

৭.ওরিয়েন্টাল ইনসিওরেনস,হিল কার্ট রোড

৮. ন্যাশনাল ইনসিওরেনস,"

৯.ক্ষেত্রীয় লেখা কার্যালয়, সেবক রোড।

১০.রক্ষা সম্পদ কার্যালয়,সেবক রোড।

১১/১২.সিপিডব্লিউডি (সিভিল/ইলেকট্রিক্যাল), শিলিগুড়ি

১৩/১৪.ডেপুটি চিপ ইন্জিনিয়ার

(কনস্ট্রাকশন/ইলেকট্রিক্যাল) এনজেপি ( রেল)

১৫.জীবন বীমা নিগম, সেবক রোড।

১৬.ড্রীমল্যান্ডপার্ক, শিলিগুড়ি

       মোটামুটিভাবে এই কয়টি কার্যালয়/প্রতিষ্ঠান/সংস্থার সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করিয়েছি আমরা, আরও কয়েকটি বিভাগে যেমন:

জাতীয় লেবার কমিশন। এডিজি জিসটি। পি ডব্লিউ ডি 

পি ইউ (জাতীয় সড়ক), ডিজি এম, বিএস এন এল/ মাইক্রোওয়েভ।সেইল,হিলকার্ট রোড ইত্যাদি

কার্যালয়ে এখনও বাংলা যুক্ত হয়নি সাইনবোর্ডে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নজরদারি আছে ।

লেগে থাকলে যে হয় আমাদের সাফল্য তাই বলে। সমিতির আরও আরও শাখা এগিয়ে আসুক এই বিষয়ে বিশেষ করে।

ধন্যবাদ সহ, 

সজল কুমার গুহ, সম্পাদক শিলিগুড়ি শাখা।


Friday, April 2, 2021

রক্তদান


 বিহার বাঙালি সমিতির সদস্য হরি কুমার দাস  (পূর্ণিয়া সিটি ) থ্যালাসেমিয়া রোগে গ্রস্ত ব্রজেস ঠাকুর (সিফাহী টোলা) কে o+ রক্ত দিয়েছেন। ব্রজেস ঠাকুরের স্বাস্থ্য কামনা করি এবং হরি কুমার দাস কে সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক কাজের জন্য।

প্রতিবেদন - নারায়ণ চন্দ্র দাস

Sunday, March 28, 2021

বেঙ্গলী অ্যাসোসিয়েশন ঝাড়খন্ড-এর বার্ষিক সাধারণ সভা রামগড়ে

 মহাশয়/ মহাশয়া, 


আগামী 11 এপ্রিল , 2021 তারিখে বেঙ্গলী অ্যাসোসিয়েশন ঝাড়খন্ড-এর 

বার্ষিক সাধারণ সভা রামগড়ে হবে এবং কেন্দ্রীয় এগজিকিউটিভ কমিটির পদাধিকারীদের নির্বাচন হবে ।

স্হান- প্যাটেল স্টুডেন্টস হল  ( ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হল)  প্যাটেল চক,  মুরামকালা, রামগড়

প্রতিনিধি শুল্ক- - সদস্যপ্রতি 200 টাকা।

সি সি মেম্বার ফিস - সদস্যপ্রতি 20 টাকা ।

                  নিবেদক 

শিশির কুমার রায়  ( তপন রায়) 

সাধারণ সম্পাদক,  বেঙ্গলী অ্যাসোসিয়েশন; ঝাড়খন্ড ।

নোট: 31 /03/2021 তারিখের মধ্যে আপনাদের শাখার কারেন্ট সদস্যদের তালিকা যা শাখা সম্পাদকের স্বাক্ষরিত হবে , পাঠাতে ওকেন্দ্রীয় লেভী জমা করতে অনুরোধ করছি ।

নারায়ণ সেবা: ঝাড়খন্ড বাঙালি সমিতি: দেওঘর শাখা

 গতকাল Lt.Narayani Roy এর স্মৃতি তে শ্রী ত্রিদিব রায়ের এর সহযোগিতায় এবং ঝাড়খন্ড বাঙালি সমিতির সৌজ্নে নারায়ণ সেবার কিছু বিশেষ মূহূর্ত, এই পবিত্র কাজে যোগদানের জন্য সকল সদস্য দের জানাই আন্তরিক ধন্যবাদ।








প্রতিবেদন - পার্থ মুখার্জী

বাংলা ভাষার শিক্ষক নিয়োগ


 

বাংলা ভাষা পুনরুত্থান সমিতি

 প্রিয় সুধী, 

অতি অন্তরঙ্গতার সাথে আপনাদের জানাই যে বাংলা ভাষা পুনরুত্থান সমিতির ডাকে আগামী 31 মার্চ 2021,  বুধবার নিতাই সিংহ ভবন বেলটাড়ে সকাল 9.00 টার সময় দুই ঘণ্টার জন্য এক অতি আবশ্যক সভার  আয়োজন করা হয়েছে। সেই সভাতে চর্চার বিষয় থাকবে:

1. প্রথম এপ্রিল থেকে  নতুন শিক্ষা নীতি 2020 অনুযায়ী, আঙ্গণ বাড়ির মাধ্যমে প্রী - স্কুলিং  সহ প্রাই মারী / প্রাথমিক ক্লাসে বাংলা মাধ্যমে পড়ানোর দাবি - সংলগ্ন সমস্ত সরকারি দপ্তরে পেশ করা। 

2. সমস্ত মহিলা সমূহকে চিঠি র মাধ্যমে নিবেদন করা যেন তাঁরা নিজ নিজ গ্রামের শিক্ষকদের বাংলা ভাষার মাধ্যমে পড়াশুনা করানোর দাবি পেশ করেন ও নতুন বাংলা বর্ষকে আহ্বান জানাতে  ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেন। 

3. সমিতির পক্ষ থেকে বাংলা নববর্ষ পালনের আয়োজন করা।

আপনার ও আপনার প্রিয়জনদের এই সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানাই। 


নিবেদনান্তে

পূর্ণ চন্দ্র মাহাতো (সভাপতি)

মদন সরকার (সচিব)

৯৯০৫৮৯২১০৯

জিতেন্দ্র দাস /কুম্ভকার (কোষাধ্যক্ষ)

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...