Wednesday, December 30, 2020

শ্রদ্ধাঞ্জলি সভা: স্বর্গীয় শ্রী রাজীব ব্যানার্জী

 

শ্রদ্ধাঞ্জলি সভা: স্বর্গীয় শ্রী রাজীব ব্যানার্জী











গত ২৩।১২।২০২০তে বেলা ২ টায় চাঁদ অর্গানাইজেশন এর ব্যানার তলে স্বর্গীয় শ্রী রাজীব ব্যানার্জী দার স্মরণ সভা এবং শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করা হয়। ভাগলপুর এর ২১টি অর্গানাইজেশন থেকে তাহাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আমি বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশন এর তরফ থেকে উপস্থিত হয়ে তাহার সমিতির উপর অবদান এর উপর নিজের বক্তব্য রাখার চেষ্টা করি।

প্রতিবেদন - সুবোধ ভৌমিক

राजीव दा के स्मरण में सामाजिक संगठनों ने मनाया श्रद्धांजली सभा


शहर के तमाम सामाजिक और स्वैच्छिक संगठन ने आज चाँद परिसर घंटाघर में जमा होकर  राजीव बनर्जी के दिवंगत आत्मा को श्रद्धांजली  दी, दो मिनट का मौन रखा तथा उनके विशाल व्यक्तित्व पर प्रकाश डाला । सभी ने उनके प्रकांड विद्यता अद्भुत सहनशीलता असाधारण नेतृत्व क्षमता तथा सौ प्रतिशत ईमानदारी एवं अकपटता को याद कर रहे थे । 

सभा को संचालित करते हुए दिशा ग्रामीण मंच के मनोज मीता ने उनके सहृदयता सिद्धांतवादीता और अद्भुत कर्तव्यवोध को याद किया । उनके बचपन के दोस्त तथा ईस्टर्न बिहार इंडस्ट्रीज एसोसिएशन के महासचिव आलोक अग्रवाल राजीव बनर्जी को एक पुण्यात्मा का आख्या दिए । मन्दार नेचर क्लब के सुनील अग्रवाल ने कहा की समाज एक सच्चा इंसान तथा महान पर्यावरण प्रेमी को खो दिया । जीवन जागृति के डॉक्टर अजय कुमार सिंह ने कहा की इतने बड़े व्यक्तित्व को आज हम नहीं खोते अगर थोड़ी सावधानी बर्ती जाती, इसलिए उन्होंने मौजूद सभी लोगों से ठण्ड के प्रति तथा यातायात में सजग रहने की अपील की । समाजवादी लखन लाल पाठक ने राजीव दा को एक निश्छल व्यक्ति बताया । परिधि के उदय ने बताया की वैचारिक मतभेद होते हुए भी वे कभी नकारात्मक भाव नहीं दिखाए । बिहार बंगाली समिति के प्रदेश उपाध्यक्ष सुबोध कुमार भौमिक ने राजीव बनर्जी के कौशल नेतृत्व तथा कार्यकुशलता को याद किया । इंगलिश स्नातकोत्तर विभाग के प्रोफेसर सह रोटारियान प्रोफेसर मिथिलेश कुमार सिन्हा, चाँद के प्रोफेसर देबज्योति मुख़र्जी, प्रकृति के अमित आर्यन, राहुल मुकेश, गौरव सिन्हा, जज्वा संस्था के जिया गोस्वामी, बोधि ट्रस्ट के सुनील कुमार, कपड़ा व्यवसायी अजय कनोडिया, मानवाधिकार संगठन के अजित कुमार सिंह, भागलपुर कालीबाड़ी के घोष दा, आशीर्वाद निशुल्क संस्थान के गोपाल कृष्ण झा, आई आर ग्लोबल के इश्तियाक राजा, बृजेन्द्र दुबे, ठाकुर शक्तिलोचन, आंनद शर्मा आदि ने भी अपने विचार रक्खे ।

প্রয়াত: বিশ্বজিৎ মজুমদার

 

প্রয়াত: বিশ্বজিৎ মজুমদার



২৫.১২.২০২০তে আমাদের মাঝে নেই মোজুদা, হাসিমুখে ছেড়ে গেলেন ও দিয়ে গেলেন ব্যাথা। সমিতির কিশনগঞ্জ শাখার প্রাক্তন সচিব, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবী ও কিশনগঞ্জ ক্লাবের প্রাক্তন সম্পাদক বিশ্বজিৎ মজুমদার উর্ফ মোজুদা ছিলেন সকলকে প্রিয়। ওনার অকালপ্রয়াণ বড় বেদনাদায়ক। বিহার বাঙালি সমিতি, কিশনগঞ্জ শাখার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, ওনার  আত্মার চির শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।   

                   সম্পাদক

            বিহার বাঙালি সমিতি

              কিশনগঞ্জ শাখা

Sunday, December 13, 2020

বীরভূম পরিবার ওয়েলফেয়ার সোসাইটি

 বীরভূমের পরিবার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার দুমকা জেলার রানিশ্বর ব্লকে কেম্প করে ৬০ জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধা কে কম্বল বিতরণ করা হল । সেই সঙ্গে ১৫ জন ছেলে মেয়েকে সোয়েটার দেওয়া হয় ।রাঘুনাথপুরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের চিত্রে মাল্যারপন ও দীপ প্রজ্জ্বলিত করে বিতরণ শিবিরের অনুষ্ঠানিক সূচনা করেন ওয়েলফেয়ার সোসাইটির অধ্যক্ষ অরিন্দম দে, সম্পাদক সম্রাট হাজরা ও এস কে এম বিশ্ববিদ্যালয় দুমকার এভিপির পূর্ব কনভেনার বিমান সিংহ । বিতরণ অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালন করেন এভিপির রাজ্য সমিতির কার্যনির্বাহী সদস্য সুমন ঘোষ । উপস্থিত ছিলেন সোসাইটির রাজু দাস, কৌশিক পাল, রিয়া পাল, অর্পিতা রায়, পরমা ঘোষ, পল্লবী দত্ত, বিপাশা সাধু, বিদিশা সাধু, ও ছাত্র পরিষদের স্থানীয় কর্মী সোমনাথ পাত্র,জয়ন্ত মণ্ডল, কার্গিল চৌবে, রাম সিনহা, সঞ্জয় সাহ ও মনোজ রায় । স্বয়ং সেবাকেরা কম্বল প্রাপক দের মাস্ক পরিয়ে করোনা সংক্রমণের ভয়াবহতা বিষয়ে জনগন কে সচেতন করেন ।সোসাইটির অধ্যক্ষ অরিন্দম বাবু বলেছেন বীরভূমে শিক্ষা, স্বাস্থ্য, মহিলা মজবুতায়ন এর ক্ষেত্রে সোসাইটি কাজ করছে । দুমকা জেলার বীরভূম লাগোয়া ব্লক গুলিতে সোসাইটি সেবা মুলক কাজ করবে । করোনার বিকট পরিস্থিতির মধ্যে দুমকার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে শীতের মরসুমে কম্বল বিতরণ করা কে সোসাইটির একটি বড় উপলদ্ধি বলেছেন ।





Tuesday, December 8, 2020

খ্রিস্টাব্দ ২০২০: ডঃ গনেশ প্রাসাদ বসু মল্লিক,পাটনা

 

খ্রিস্টাব্দ ২০২০

ডঃ গনেশ প্রাসাদ বসু মল্লিক,পাটনা

একটি বছর কেটেই, গেল

 প্রায়,

প্রকৃতির রুদ্র রোসে,

সজ্ঞাহীন বিধ্বংসী আম্পান,

গৃহহীন বা গৃহবন্দী

             অতিমারী

করোনায়ে।

বহুকাল সুপ্ত আগ্নেয়গিরি,

জেগে উঠে ধুমায়ত

              বিভীষিকা ছড়ায়,

অন্তহীন মৃত্যু মিছিল,

সভ্যতার আলোকিত

বারান্দায়।

 

নিম্ন, মধ্য বা উচ্চ বিত্ত,

     পেলোনা কেওই

   রেহাই।

সুক্ষ অদৃশ্য অনুকনার

বড়াই।

 

পরাজিত কোভিড যোদ্ধা,

         প্রকৃতিই শেষ কথা

বলে।

রোগী, সেবিকা বা

চিকিৎসক,

           চুল্লিতে তারো দেহ

জ্বলে।।

বস্ত্র বিতরণ

 বস্ত্র বিতরণ




বীরভূম জেলার লাগোয়া রানিশ্বর ব্লকের পাটজোড় এর স্বামী প্রণবানন্দ সেবা মিশনের আশ্রম চত্বরে মঙ্গলবার কেম্প করে এক শত দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করা হল। আশ্রমের স্বামী বাবলু মহারাজ এক ডজন গ্রামের মহিলাকে শাড়ি বিতরণ করেন । মুম্বাইয়ের শিল্পপতি জয়ন্ত ভট্টাচার্য দুস্থ মহিলাদেরকে বিতরণের জন্য আশ্রম কর্তৃপক্ষ কে শাড়ি পৌঁছে দিয়েছেন । এর পূর্বে এই সপ্তাহেই আশ্রমের পক্ষ থেকে পনেরটি গ্রামের পাঁচ শত বৃদ্ধ-বৃদ্ধা কে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বিতরণ শিবির আয়োজনে বাহালিনী মুর্মু, সাবিনা সরেন, সঞ্জয় ঘোষাল,সোমনাথ ঘোষাল, সন্তু ঘোষ, সামিত ঘোষ, মনজিত ঘোষ উপস্থিত ছিলেন

প্রতিবেদন – গৌতম চট্টোপাধ্যায়

“শ্মশানে কাঁদছে”

 

“শ্মশানে কাঁদছে”



জেলার গ্রামাঞ্চলে সোমবার সাড়ম্বরে পালিত হল নবান্ন ও লক্ষী পূজা। রানিশ্বর ব্লকের  কুমিরদহা গ্রামে সোমবার সিলাজুড়ি গ্রামের নাট্য সংস্থার পক্ষ থেকে সন্দীপ ভট্টাচার্যর নির্দেশন ও পরিচালনায় “শ্মশানে কাঁদছে” ভালোবাসা নাটক মঞ্চস্থ হল। কাজল ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, মানিক মাহাতো, অপু ঘোষ, সুকুমার মাহাতোর উন্নত মানের অভিনয় নাটকে আলাদা মাত্রা এনেদেয় । লক্ষী মন্দির চত্বরে দর্শকদের ভিড় উপচে পড়ে।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়

Tuesday, November 24, 2020

অন্তরে বাহিরে - বন্দনা রায়ের কাব্যসঙ্কলন

 বন্দনা রায় বিহার বাঙালি সমিতিতে পাটনার পরিচিত নাম। কয়েক বছর আগে পাটনার রামমোহন রায় সেমিনারিতে অনুষ্ঠিত বিহার বাংলা সাহিত্য সম্মেলনে ছিলেন, কবিতা পড়েছিলেন। এই বয়সেও ছুটে গেছেন নন্দন কাননে, গুরুদক্ষিণা কর্মসূচিতে অংশ নেবেন বলে।

এখন বন্দনা রায়, (আমাদের বন্দনা বৌদি) কলকাতার বাসিন্দা। ওনার কবিতার বই সদ্য প্রকাশিত হল। অজস্র অভিনন্দন!



Saturday, November 21, 2020

এন আই সির প্রোফাইলে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবি

এন আই সির প্রোফাইলে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবি


১ নভেম্বর ১৯৫৬ মানভূম কে খণ্ডিত করে ধানবাদ ও পুরুলিয়া কে স্বতন্ত্র জেলা গঠন করা হয় । গ্রেটার বাংলার মানভূমের পুরুলিয়া কে পশ্চিম বঙ্গ ও ধানবাদ কে বিহারের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় । অধুনা ঝাড়খণ্ডের ধানবাদের বাঙালিরা পুরুষানুক্রমে বসবাসকারী। এযাবৎ এখানকার জমির রেকর্ড বাংলা ভাষায় । ধানবাদ জেলার এন আই সির প্রোফাইলে ভাষা হিন্দি ও সাঁতালি দেখান হয়েছে । সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলা কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে লোপাট করা হয়েছে । রাজ্যের একটি ভাষা সংগঠন, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ড, এন আই সির প্রোফাইলে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কাছে দাবি করেছে।ঠিক তার পাশাপাশি ধানবাদের কর্ম সূত্রে বসবাসকারী শহর কেন্দ্রিক বাঙালি নিজেদের প্রবাসী বলছেন ।প্রবাসীর দাবি করে ওই সব লোকেরা বাংলা ভাষার দাবি কে দুর্বল করার চক্রান্ত চালাচ্ছে ,রাজ্যের বাঙালিদের এই চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ।

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা ।

প্রয়াত: পদ্মশ্রী দিগম্বর হাঁসদা

প্রয়াত: পদ্মশ্রী দিগম্বর হাঁসদা


পদ্মশ্রী দিগম্বর হাঁসদা চিরতরে ঘুমের দেশে চলে গেলেন । তার প্রয়াণ রাজ্যের অপূরণীয় ক্ষতি, বলেছেন ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার স্বামী নিত্যব্রতা নন্দ মহারাজ ।মঙ্গলবার জামসেদপুর এর করণডিহির বাড়ি তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সংঘের দুমকা শাখার আবাসিক বিদ্যালয়ে শোকসভার আয়োজন করে স্বামী  নিত্যব্রতা নন্দ মহারাজ, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, প্রশান্ত কুমার মুর্মু ,চন্দন বেসরা, জয়দেব দে, সমারেন্দ্র গাঙ্গুলি, হারেন্দ্র কুমার মাঝি, রূপলাল বাস্কি, অভিনন্দন মুর্মু, গৌরী শঙ্কর যাদব ,আবাসিক বিদ্যালয়ের ছাত্র ও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ,ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় ডিগম্বর বাবুর চিত্রে মাল্যারপন করে উনার সেবা মুলক কাজের বিশাল কর্মকান্ড কে তুলে ধরেন। কেন্দ্র সরকারের ন্যায় মন্ত্রণালয়ের অনুরোধে উনি ভারতীয় সংবিধানের সাঁতালি ভাষায় অনুবাদ করেন, কম্পোজের কাজ হয়েছিল এই আশ্রমে। আশ্রমের কালিদাস মুর্মু কম্পোজ করেছেন ।২০১৭ সালে কেন্দ্র সরকার দিগম্বর বাবুকে পদ্মশ্রী উপাধিতে বিভূষিত করে । বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২১ ফেব্রুয়ারি ২০১৮ র অনুষ্ঠানে উনি প্রধান অতিথি রূপে অংশ নেন । ঐ অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জাতীয় শিক্ষক সম্মানিত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় মানপত্র দিয়ে সম্মানিত করেন । সমিতির সেক্রেটারি গৌতম বাবু বলেছেন উনি সাঁতাল সমাজে রবীন্দ্র ভাবনার প্রচার প্রসারের কাজ করেছেন ।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...