Friday, November 13, 2020

ঝাড়খন্ডে স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য বৈঠক: ভারত জ্ঞাল বিজ্ঞান সমিতি

 

গত ৯.১১.২০২০তে পটমদা ইন্টার কলেজ, জ্জালা’তে ভারত জ্ঞাল বিজ্ঞান সমিতির বৈঠক আয়োজিত হয়। এ বিষয়ে কয়েকজনের বক্তব্য সহ দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ -

ঝাড়খন্ডে স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য আমাদের ব্যাপক গণআন্দোলনের নির্মাণ করতে হবে। আন্দোলনের পথ  থেকে পিছু হাটলে চলবে না।

- শরৎ সিংহ সর্দার

বাংলা চেতনা থেকে আজকের  শাসক  শ্রেণী ভয় পায়। তাই তারা বাংলাকে ঝাড়খণ্ড থেকে বিদায় দিতে তৎপর। তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত না। তাই স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য আমাদের দুই পথই অবলম্বন করতে হবে। একটা হবে বিধি সম্মত পথে কাগজ কলমের মাধ্যমে সরকারকে আবেদন নিবেদন করা আর তার সাথে সাথে এই বিষয় নিয়ে ব্যাপক  জন জাগৃতির জন্য যা যা করণীয় সেগুলো করা। 



প্রতিবেদন এ ড০ মদন সরকার

বাংলা ভাষা মঞ্চের ২০২১-এর আবেদন

 

বাংলা ভাষা মঞ্চের ২০২১-এর  আবেদন


 

সবিনয় নিবেদন, 

আপনারা জানেন যে ভারতে বাংলা ভাষা শিক্ষার অবস্থা ভয়ানক ভাবে সংকটে যে সব রাজ্যে বাংলা ভাষার জনসংখ্যা সর্বাধিক সেখানেও সে মৃত স্রোতা যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক, ঝাড়খন্ড, আন্দামান আর যে সব রাজ্যে এককালে বাঙালি বাংলা ভাষা মর্যাদার আসনে ছিলো ,তাও নিশ্চিহ্ন প্রায় আমাদের নানা আন্দোলনের ফলে কোথাও সামান্য প্রতিস্রোত দেখা দিলেও তাতে গতি নেই নেই কেন্দ্রীয় স্তরে কোন বাজেট বরাদ্দও

আমরা তাই আমাদের মাতৃভাষা বাংলা ভাষার  সাংবিধানিক অধিকার দিবস পালনের জন্য আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২১ ডাক দিয়েছি এছাড়া ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও যথারীতি পালন করা হবে

ব্যাপারে আপনাদের সংগঠন পত্রিকার সার্বিক সহযোগিতা আমরা কামনা করি জন্য দাবি পত্র, প্রেসনোট ,আবেদন প্রস্তুত হয়েছে আগ্রহীরা চাইলেই আমরা পাঠিয়ে দেবো আশা করি আপনাদের উত্তর আমরা দ্রুত পাবো

বিনীত

 

 

ডাঃ ডিকে সিনহা , সভাপতি(7979773632)        নীতীশ বিশ্বাস,সম্পাদক (93309 61824)

সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ : : All India Bangla Bhasha Mancha (AIBBM)                                     Add; DL-224/D,Saltlake, Kolkata -700091/ nitishbiswas.cu@gmail.com,

Sunday, November 8, 2020

দুর্গাপুজো: পূর্ণিয়া



 

অর্চনা দেব

 রাষ্ট্রপতি পুরস্কারের সম্মানিত পূর্ব প্রধান অধ্যাপিকা পূর্ণিয়ার মাদার টেরেসা অর্চনা দেব ম্যাডামকে জন্মদিনের (১ নভেম্বর) শুভেচ্ছা জানাই।



নারায়ণ চন্দ্র দাস


আইবা: বেঙ্গল ক্লাব, দাদার, শিবাজি পার্ক, মুম্বাই

 অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বেঙ্গল ক্লাব, দাদার,  শিবাজি পার্ক, মুম্বাই,  আইবা'র ফান্ডে ২০,০০০/- ডোনেশন দিয়েছেন।  জয় চক্রবর্তী মহাশয় এবং মৃনাল বাবু কে অনেক ধন্যবাদ জানাই।

তপন সেনগুপ্ত, অধ্যক্ষ, আইবা

করো‌না - ১৯ অতিমারী সচেতনা অভিযান: বিহার বাঙালি সমিতি: পাটলিপুএ শাখা

 

বিহার বাঙালি সমিতি: পাটলিপুএ শাখা

শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বিহার বাঙালি সমিতি, পাটলিপুএ শাখার উদ‍্যোগে সাধারণ মানুষদের ‘করোনা ভাইরাস’ নিয়ন্ত্রণে সজাগ করার দায়িত্বে আগ্রহী। আমরা এই উপলক্ষ্যে আপনাদের সাহায্য প্রার্থী। পাটনার বিভিন্ন বস্তি এবং পূজা প্রাঙ্গণে প্রায় দুশো প‍্যাকেট স‍্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।







প্রতিবেদক – শিব শঙ্কর গুহ

ভোটারদের ভোট দেবার জন্য আগ্রহ


 বিহার বাঙালি সমিতি ভাগলপুর শাখা নিজের সামাজিক দায়িত্ব পালন করে প্রশাসনের কথায় জায়গায় জায়গায় ব্যানার দিয়ে ভোটারদের ভোট দেবার জন্য আগ্রহ করা হয়।





শোক প্রকাশ : প্রয়াত সজল চক্রবর্তী

 শোক প্রকাশ        


          

দুমকা, রাজ্যের পূর্ব চিফ সেক্রেটারি সজল চক্রবর্তী চিরতরে জন্য ঘুমের দেশে চলে গেলেন । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় সজল বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, উনি একজন সফল প্রশাসক ছিলেন । আলাদা রাজ্যের আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সাহায্য করতেন ।পালামৌ, ও চাইবাসার ডেপুটি কমিশনার থাকার সময় ওই জেলার বাঙালি অধিবাসীদের বিভিন্ন সরকারি কাজে সাহায্য করতেন। ডাল্টনগঞ্জের বঙ্গীয় দুর্গাবাড়ির উন্নয়ন করিয়ে ছিলেন । ঝাড়খন্ড বাঙালি সমিতি, দুমকা শাখার সভাপতি স্বপন কুমার দে, প্রদীপ ব্যানার্জি,সিদ্ধার্থ শঙ্কর বন্দোপাধ্যায়, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি,দুমকা জেলা সমিতির সদস্য নব কুমার ঘোষ, সমীর কুমার সাহা, শ্যাম রায়, খোকন চক্রবর্তী, অনিমেষ মণ্ডল, অনুপম মুখার্জি, বাবু বাউরি, রুদ্র গড়াই,গভীর শোক প্রকাশ করেছেন । প্রকাশ থাকে যে সজল বাবু জামতাড়া জেলার আম্বা গ্রামের অধিবাসী ছিলেন ।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়

বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার কৃত সংকল্প: আলমগীর আলম

 

বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার কৃত সংকল্প:                                                 আলমগীর আলম               


     


             

পাকুড় : রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী ও স্থানীয় এম এল এ আলমগীর আলম সোমবার ঝাড়খন্ড বাঙালি সমিতির পাকুড় শাখার শারদ সম্মেলনে প্রধান অথিতি রূপে অংশ নেন। নিজের সম্বোধনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বিয়াল্লিশ শতাংশ জনগণের ভাষা বাংলা ও বাংলা সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার সংকল্প বদ্ধ বলেছেন, নিজের বক্তব্যের রেশ টেনে বলেছেন, সমিতির পাকুড় শাখার কর্মকর্তারা জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে। সেই সঙ্গে সমিতি উন্নয়নের কাজে জেলা প্রশাসন ও রাজ্য সরকার কে সাহায্য করে। সমিতির পক্ষ থেকে গ্রাম উন্নয়ন মন্ত্রী কে স্মারকলিপি দিয়ে সরকারি স্কুলে বাংলা মাধ্যমে শিক্ষা, বাংলা পাঠ্য পুস্তক বিতরণ। জেলার এন আই সির প্রোফাইলে ভাষা বাংলার উল্লেখ করার দাবি করা হয়েছে। সম্মেলনে সমিতির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, মানিক চন্দ্র দেব, পার্থ মুখার্জি, জগন্নাথ মণ্ডল, মুকুল ভট্টাচার্য, শুভেন্দু মণ্ডল, চন্দ্র শেখর সিংহ, ঋতু পাণ্ডে, অনুপ সিনহা বিশ্বাস, অর্ধেন্দু শেখর গাঙ্গুলি, স্বামী প্রদীপ্তা নন্দ মহারাজ, বেলা মজুমদার, শর্বানী দাস, সরবেশ্ব সাধু, কুমার সানুর সঙ্গে সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মানোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদন – গৌতম চট্ট‌োপাধ্যায়

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...