Monday, May 24, 2021

আমার কবি নজরুল/বিকাশ দাস

 আমার কবি নজরুল/বিকাশ দাস 


চিরদিনের বাঙালি বাংলা ভাষার তুমি পূজারী


আকাশ-অরণ্য-প্রকৃতিমগ্ন ছন্দের অধিকারী


ঘাত প্রতিঘাত দ্রোহের উতরোলে কাজী, মশগুল  


সাম্যের কবি মানবতা-দরদি,বিদ্রোহী কবি নজরুল।  


বেঁধেছ শব্দের অসিতে,রণরণিত স্বাধীন কণ্ঠস্বর।


সৃষ্টি-সুখের-উল্লাসে সর্বহারার অখণ্ডতার চরাচর  


শব্দের প্রসূত এক অভিন্ন ধর্ম-সম্প্রদায় জাতপাত  


পৃথিবীর গোলা ভরা ধান।মানুষের রক্তশ্রমের বরাৎ।  


ধৈর্যশীলতা প্রেম ভালোবাসার শুদ্ধতম বলিদান


মানুষের হৃদয় অন্তরে নজরুল আজও অস্তিমান।


কাগজে কলমে যদিও দেখেছি মাটির বিভাজন।


শব্দ ছন্দের পরাগে পরাগে করেছ অসাধ্য সাধন


সোয়াস্তি-স্বরাজ-আত্মদান মানুষ মানুষের বাঁধন।   


ক্ষুধার অন্নে প্রাণের ঘ্রাণ দু’মুঠো ভাত একটু নুন


অন্তরে অন্তরে আগুনের আতরে জ্বালিয়ে উনুন।


এক হাতে বাঁশের বাঁশরী আর এক হাতে রণ-তুর্য


প্রেম-পীড়ন-তৃষ্ণার অলঙ্কার। বিপ্লব সমুদ্ধত সূর্য।   


চির-উন্নত শির প্রাণখোলা হাসি মৃত্যুর পরাজয়  


শব্দের সমৃদ্ধিতে শত্রুর কোলাকুলি প্রাণবন্তময়।    


বেলা শেষে শাস্ত্র পুঁথি গ্রন্থ দুর্গতির পাতার দর্প ছিঁড়ে


যাপন ভ্রমণ হোক আকাশ খোলা সত্য সংসার-নীড়ে।  


কাব্যের নিভৃতে ধরেছ আকাশ প্রকৃতির সবুজ হাওয়া


মনুষ্যত্ব সর্বশক্তিমান, দু’চোখে বাঁধলে অভয় চাওয়া।    


শব্দে চেতনা জাগিয়ে বলেছ অদৃষ্টের কঙ্কালে


বৃথা খুঁজিস তোর ঠাকুর। সে তোরই অন্তরালে।  


বুকের পাঁজরে শ্রেষ্ঠ রত্নবৎ হৃদয় এক খানা


মন্দির-কাবা ঈশ্বর-খোদা পাথর সবার জানা। ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ জন্মবার্ষিকী তে জানাই শ্রদ্ধাঞ্জলি


 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  ১২২ জন্মবার্ষিকী তে জানাই শ্রদ্ধাঞ্জলি

প্রয়াত সন্তোষ চক্রবর্তী (মানিক), ভাগলপুর

 

সন্তোষ চক্রবর্তী (মানিক) প্রয়াত হলেন। প্রায় গত ১৫ দিন থেকে নার্সিং হোম এ ছিলেন।  শেষে ÀMRI তে ভর্তি করানো হয় । করোনা নেগেটিভ রিপোর্ট ও হয়ে গিয়েছিলো । ২৩।০৫।২১ সকালে ৮ টা নাগাদ massive heart attack এ মারা যান। খুব দুঃখ জনক ঘটনা। জানিনা আরও কত নিকট জন কে আমরা এই মহামারীতে হারাবো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে জানো সুস্থ ও ভালো রাখুক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি ও প্রার্থণা করি এই কঠিন সময়ে পরিবারের সকল সদস্যদের শক্তি প্রদান করুন।

জয়জিৎ ঘোষ ও অম্লান দে, ভাগলপুর।

Saturday, May 22, 2021

প্রয়াত গোপাল চন্দ্র লালা

 বাংলা একাডেমি ঝাড়খণ্ডের সহ সভাপতি গোপাল চন্দ্র লালা ৮২ বছর বয়সে চিরতরে জন্য ঘুমের দেশে চলে গেলেন ।বাহির্বঙ্গে বাংলা ভাষা, সাহিত্যের একনিষ্ঠ কর্মী ছিলেন গোপাল বাবু । ২০০০ সালে ঝাড়খন্ড স্বতন্ত্র রাজ্য প্রতিষ্ঠা হয় ।সেই সময় কেন্দ্র, বিহার ও নব গঠিত ঝাড়খন্ড রাজ্য কে নিয়ে গঠিত হয় ঝাড়খন্ড বিষয়ক ত্রিপাক্ষিক সমিতি । ওই সমিতি সিদ্ধান্ত নেয়, অবিভক্ত বিহারে যেসব নিয়ম ও সুবিধা চালু আছে সেগুলি নব গঠিত ঝাড়খণ্ডে বলবৎ থাকবে । সেই সুবাদে এখানে বিহারের আদলে বাংলা একাডেমি গঠন করা উচিত ছিল ।সেই সময় চক্রান্ত চালিয়ে এক শ্রেণীর আমলারা স্থানীয় এমএলএ ও মন্ত্রীদের কাঁধে ভর করে বাংলা একাডেমি গঠনের প্রস্তাবটি হিমঘরে পাঠিয়ে দেন । সেই সময় অর্ধেন্দু সেন, গোপাল চন্দ্র লালা ও রাঁচির বিশিষ্ঠ নাগরিক, আইনজীবী, চিকিৎসক, লেখক, কবি মিলে নিজেদের প্রচেষ্টায় গড়ে তোলেন বাংলা একাডেমি ঝাড়খন্ড । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি ও বাংলা একাডেমি ঝাড়খণ্ডের আজীবন সদস্য গৌতম চট্টোপাধ্যায় ,একাডেমির সম্পাদক মৃগেন্দ্র বিশ্বস ,পূর্ব সহ সভাপতি ডা  গণেশ প্রাসাদ বসু মল্লিক, ঝাড়খন্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র, ডোরান্দা কলেজ রাঁচির অধ্যাপক ও সাহিত্যিক ড. গৌতম মুখার্জি, জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় ও লেখক-কবি রাজকুমার সরকার , গোপাল বাবুর প্রয়ান কে রাজ্যের ভাষা সংস্কৃতির উন্নয়নে অপূরণীয় ক্ষতি বলেছে ।



রাজা রামমোহন রায়

 আজ ২২শে মে, ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকীতে শ্রদ্ধাবনত চিত্তে তাকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম।


ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের 

যে সামঝংকার দিক্ বিদিক্ করেছিল মুখরিত, তার মর্মে ছিল বাঙালীর সাধনা। এই সময়ে যে সব বাঙালী মনীষীউজ্জ্বল নক্ষত্রে উজ্জ্বলিত হয়েছিল দেশ বিদেশের চতুর্দিক সে সব উজ্জ্বল নক্ষত্রের অন্যতম উজ্জ্বল সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজা 

রামমোহন রায়।  ২২ মে তারিখে তাঁর জন্মদিন। 

এই নবজাগরণের অগ্রদূত,  প্রবন্ধকার, সমাজসংস্কারক, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা,  সতীপ্রথা বিলুপ্তিকরণে বিখ্যাত, প্রথম বিদেশযাত্রী অগাথ পাণ্ডিত্যে পণ্ডিত ও প্রতিভাধর রাজা রামমোহন রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাই।

তপন রায়, ধানবাদ

Wednesday, May 19, 2021

প্রয়াত গোপাল রায়

 আমাদের গোপী দা আজ আমাদের থেকে বিদায় নিয়ে অনেক দূর চলে গেলেন। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, তা বোধ হয় কোন দিন পূরণ হবে না। গত ১লা বৈশাখ  একসাথে হরিসভা স্কুল প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানে ছিলাম। জানতাম না এইটাই শেষ দেখা। 



ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।

শুভাশীষ বোস

আমাদের সকলের প্রিয় গোপী দা । সব মঞ্চে উঠে সবার মন জয় করে নিয়ে ছিলেন যিনি। প্রকৃত Allrounder সেই গোপাল রায়, যিনি বিহার বাঙালি সমিতির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন  উপ সভাপতি ও ছিলেন। আজ সন্ধায়  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে  ইহলোক হইতে বিদায় নিলেন। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তির কামনা করছি।



রাণা কর্মকার


প্রয়াত জ্যোতি প্রকাশ পাল মহাশয়

 বিহার বেঙ্গলী অ্যাসোসিয়েশন, মুঙ্গের শাখার তরফে অত্যন্ত দু:খের সাথে জানানো হচ্ছে যে  মুঙ্গের শাখার প্রাক্তন উপ- সভাপতি শ্রদ্ধেয় জ্যোতি প্রকাশ পাল মহাশয় ( যিনি মহান শিল্পী, ভারতের রত্ন আচার্য নন্দলাল বসুর শ্যালক-পুত্র ) এবং হাবেলী - খড়গপুরের সদস্য, সন্জীব পাল‌ মহাশয় গত ১০ই মে, ২০২১ পরলোকগমন করেছেন এবং মুঙ্গের তারাপুর উপশাখার মোহনগঞ্জের বরিষ্ঠ সদস্য, মাননীয় অনন্ত কুমার ঘোষ মহাশয় গত ১১ই মে ২০২১, পরলোকগমন করেছেন । আমরা সকল স্বর্গীয় আত্মার প্রতি দু:খ - সমবেদনা প্রকাশ করছি আর সকল সন্তপ্ত পরিবারের প্রতি এই  সময় আন্তরিক সমবেদনা এবং সহযোগিতা প্রকাশ করি !! 

আমরা  ভগবানের কাছে মৃত আত্মার শান্তি কামনা করি ।

কেন্দ্রীয় শাখার Zone-2 র উপ সভাপতি শ্রী ফাল্গুণী মুখার্জ্জী ও কার্মিক সম্পাদক আশীষ কুমার কর্তৃক মিডিয়া সূত্রে পরিবেশন করা হল ।।

গোপাল চন্দ্র লালা– জ্ঞান ও বিনয়ের এক বিরল প্রতিমূর্তি : গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

 গোপাল চন্দ্র লালা– জ্ঞান ও বিনয়ের এক বিরল প্রতিমূর্তি :

 গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

শেষ রক্ষা হল না। একদিকে নিরাময়ের লক্ষ্যে নিরন্তর প্রার্থনা অন্য দিকে বিজ্ঞানের যারপরনাই আয়োজন, সব সরিয়ে দিয়ে প্রকৃতির আইন নিজস্ব রায় ঘোষণা করে দিল।সেই আইনের ধারায় অনন্ত কালের সময় কারও কপালে বরাদ্দ নেই।বাংলা একাডেমি ঝাড়খণ্ডের উপাধ্যক্ষ ও একনিষ্ঠ কর্মী গোপাল চন্দ্র লালা চিরতরের জন্য ঘুমের দেশে চলে গেলেন ।

 


তার ছিল   বৈচিত্রময় ব‍্যক্তি-জীবন। পারিবারিক আদি নিবাস –বিহারের বড়কী বিহারী গ্রাম। সেই সূত্রে মাতৃভাষা ভোজপুরী। আবার পূর্ব পুরুষের পূর্ব বঙ্গে অবস্থানের প্রেক্ষিতে জন্ম সেখানে(২২শে নভেম্বর ১৯৩৪,নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী)। স্কুল শিক্ষাও বাংলা ভাষায়, সেইখানে।দেশ ভাগের সময় পরিবারের সাথে এপারে চলে আসা এবং বিহারে শিক্ষা গ্রহণ। পরবর্তীতে ভারতীয় রাজস্ব বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান। দীর্ঘ সময় উড়িষ‍্যায় বসবাস। মাতৃভাষা ভোজপুরী ছাড়াও বাংলা, হিন্দী,ওড়িয়া ও ইংরেজী চারটি ভাষায় অকল্পনীয় দক্ষতা।আমেরিকা ও ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ভ্রমণ, সেখানকার সাহিত্য, সংস্কৃতি, শিল্প, লোকাচার বিষয়ে গহন অধ‍্যয়ন,চর্চা ও আত্মিকরণ অবলীলায় যেন করে ফেলেছেন। অসামান‍্য স্মৃতির জোরে মানুষটি ছিলেন যেন সাহিত্য সংস্কৃতি জগতের এক চলমান বিশ্বকোষ। উপরন্তু বহু বর্ণচ্ছটায় উদ্ভাসিত মানুষটির ব‍্যক্তিত্ব। বিভিন্ন রচনায়–গল্পে, প্রবন্ধে, কবিতায়, বিভিন্ন সমারোহে বক্তৃতায় যুক্তিবাদি মন ও বিজ্ঞান মনস্কতাকে উজাড় করে গেছেন আমাদের লালাবাবু।

   বিদ্বজ্জন ঠিক কথাই বলেন, যে গাছে যত বেশী ফল ধরে, সে গাছ তত বেশী ঝুঁকে পড়ে।জ্ঞান, প্রজ্ঞা, শিল্পসত্তা ও মানবতাবাদের প্রতিমূর্তি গোপাল চন্দ্র লালার মত বিনয়ী ও মাটির কাছাকাছি মানুষ সমাজে বিরল। এই মানুষটির সান্নিধ্য পাওয়া নিজের গৌরব। অঙ্গীকার করি, যেন এই গৌরব সযত্নে রক্ষা করে চলি।বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি ও বাংলা একাডেমি ঝাড়খণ্ডের আজীবন সদস্য গৌতম চট্টোপাধ্যায় গোপাল বাবুর প্রয়ান কে রাজ্যের ভাষা সংস্কৃতির উন্নয়নে অপূরণীয় ক্ষতি বলেছে ।

কোভিড - ১৯: আবেদন: বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

 সুধী,

সারা বিশ্ব এখন অতিমারীর প্রকোপে জর্জরিত। প্রতি মুহুর্তে ভয়াবহ দুঃসংবাদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমগ্র বিশ্ব তৎপর হয়ে উঠেছে। 

বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লীর কার্যকরী সমিতির সমগ্র সদস্যরাও এই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনায় ব্রতী হয়েছেন।



যদিও আমাদের ক্ষমতা খুবই সীমিত,তবে উদ্যম অসীম। তাই,এই উদ্যোগকে সফল করার জন্য, বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লীর  সাধারণ সম্পাদক, শ্রী তপন সেনগুপ্ত মহাশয়ের তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবক দলের গঠন করা হয়েছে। যদিও আমরা শারীরিক রূপে আপনাদের পাশে দাঁড়াতে অক্ষম ( বর্তমান করোনা পরিস্থিতির জন্য) তবুও আমরা সর্বতোভাবে আপনাদের সহযোগীতায় প্রস্তত। আপনাদের সাহায্যার্থে, আমরা একটি "কোভিড সহায়তা কক্ষ" আরম্ভ করেছি। এই কক্ষের স্বেচ্ছাসেবকরা উপরোক্ত  digital mode এর মাধ্যমে আপনাদের বর্তমান পরিস্থিতি - যেমন   availability of oxygen, Doctors, tiffin and food, ambulance   ইত্যাদি বিষয়ে   আপনাদের অবগত করাবেন। আপনাদের কাছে যদি এই ব্যাপারে কোন তথ্য থাকে, আপনারাও সেই তথ্য, উপরোক্ত link(Google form) এর মাধ্যমে আমাদের পাঠাতে পারেন।

আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই সক্রিয় ভাবে এই উদ্যোগে ,বিভিন্ন সূত্র থেকে নেয়া তথ্য verify করে, আমাদের  উপরোক্ত Google form এর মাধ্যমে  post করুন ও সেই সম্মিলিত তথ্য , আমাদের website, Facebook, social platforms এর link সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন।

আমাদের সীমিত ক্ষমতা, আপনাদের সম্মিলিত শক্তি ও সকলের একনিষ্ঠ প্রচেষ্টা, এই বর্তমান ভয়াবহ পরিস্থিতিকে নিশ্চয়ই পরাজিত করবে।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।


সুপর্না মুখার্জি 

ভারপ্রাপ্ত সম্পাদক 

সমাজ সেবা বিভাগ। 

বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

১৯'শে মে...বরাক উপত্যকার ভাষাশহীদ দিবস: শ্রদ্ধাঞ্জলি: তাপস মাইতি


 

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...