Tuesday, August 11, 2020

প্রিয় সুজনেরা: অজয় সান্যাল

 প্রিয় সুজনেরা

একটি আনন্দের খবর লিখি। কুমকুম সেনের কথা। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় কুমকুম সফল হয়েছে এবার। ঠিক যখন অনান্য ক্ষেত্রে গেলেও সর্বভারতীয় প্রশাসনিক পরীক্ষায় বাঙালিরা সেইভাবে যাচ্ছেন না এই রকম সময়ে কুমকুমের সাফল্য আমাদের উৎসাহিত করে।


ওর সঙ্গে পূর্ণিয়ার যোগ রয়েছে। তাই ওর সাফল্যের আনন্দে আমরাও শরীক। প্রসঙ্গত জানাই কুমকুমের বাবা শ্রী দীপক সেন আমাদের বহুদিনের পরিচিত।একসঙ্গে আমরা স্টেট ব্যাঙ্ক প্রতিষ্ঠানে কাজ করেছি। সেনদা দীর্ঘ দিন পূর্ণিয়ায় পোস্টেড ছিলেন। পূর্ণিয়া বাজার ব্রান্চে। কাটিহারেও ছিলেন। এখন পাকুড়ে থাকেন। কথা হয়েছে ওঁর সঙ্গে। কুমকুমের সঙ্গেও কথা বলেছি। যেটা সবচাইতে ভাল লাগল সেটা কুমকুমের নিরভিমান স্বভাবটুকু।

আমরা বিহার বাঙালি সমিতির পূর্ণিয়া শাখার তরফ থেকে একে জানাই আন্তরিক শুভকামনা। আমাদের দৃঢ় বিশ্বাস কুমকুম সর্বভারতীয় স্তরে কাজ করবার যে সুযোগ আজ পেয়েছে ও একদিন প্রমাণ করবে নিজেকে। ওর কাজের সঙ্গে মিশে যাবে মানবিকতার বোধ যার প্রয়োজন আজ আমাদের দেশে, গোটা পৃথিবীতে বড় বেশী প্রয়োজন। আমাদের প্রত্যাশা কুমকুমকে ঘিরে। আগামী দিনে ও এগিয়ে যাক দৃঢ পদক্ষেপে সেটাই কাম্য।

 অজয় সান্যাল

শহীদ ক্ষুদিরাম বোস

 


আজ শহীদ ক্ষুদিরাম বোস'কে ইংরেজ  প্রশাসনের দ্বারা Muzaffarpur কেন্দ্রীয় কারাগারে ফাঁসী দেওয়া হয়। বীর শহীদ কে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। "এক বার বিদায় দে মা ঘুরে আসি, হাঁসি হাঁসি পরব ফাঁসি দেখবে ভারত বাসী" ।

প্রতিবেদন - সুভাশীষ বোস

FREEDOM FIGHTER, KHUDIRAM BOSE: BAB , Munger Branch


BAB , Munger Branch  Announces with Great Honour and  Tribute to  the   FREEDOM FIGHTER, KHUDIRAM BOSE ,  FOR HIS HIGHEST SACRIFICE OF LIFE , FOR  THIS COUNTRY !! WE SALUTE HIM ON THIS 11TH AUG 

ক্ষুদিরাম বোস’র মূর্তি’তে মাল্যদান : ঝাড়খন্ড বাঙালি সমিতি, পাকুড় শাখা

 

শহীদ ক্ষুদিরাম

ঝাড়খন্ড বাঙালি সমিতির পাকুড় শাখার পক্ষ থেকে মঙ্গলবার ১১ ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বোসের ১১২ তম বলিদান দিবস পালন করা হল। পাকুড় শাখার সচিব সোমনাথ দাস যুগ্মসচিব সর্বেশ্বর সাধু, পঞ্চানন সরকার, পার্থ মুখার্জি ও চন্দ্র শেখর সিংহ সামাজিক দূরত্ব পালন করে শহীদের মূর্তিতে মাল্যারপন করেন। সোমনাথ বাবু নিজের বক্তব্যের রেশ টেনে বলেন শহীদ ক্ষুদিরাম বোস মজফরপুর এর অত্যাচারী কালেক্টর কিংস ফোর্ড কে বোমা মেরে হত্যা করতে চেয়েছিলেন। ভুলবসত দুই জন মহিলার বোমার আঘাতে মৃত্য হয়। ব্রিটিশ সরকার বিচারের নামে প্রহসন চালিয়ে ক্ষুদিরাম দেশের সর্ব কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেয়।  ২০১৫ সালে এখানে তৎকালীন ওয়ার্ড কমিশনার বেলা মজুমদার নিজের প্রচেষ্টায় ক্ষুদিরাম বোসের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে এখানে বলিদান দিবস পালিত হয়। 

 প্রতিবেদক – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

শহীদ ক্ষুদিরাম বোস এর ১১২তম মৃত্যুবার্ষিকী: বরারী শাখা

                                 শহীদ ক্ষুদিরাম বোস এর ১১২তম মৃত্যুবার্ষিকী

 

আজ ১১ আগস্ট বিহার বাঙালি সমিতি, বরারী শাখা মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বোস এর ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত করেছে। উপস্থিত সভা’তে কেন্দ্রীয় সরকার এর দ্বারা নির্ধারিত কোভিড নিয়ম পালন করে অনুষ্ঠান আয়োজন করা হয়।

বরারী শাখার তরফ থেকে প্রেসিডেন্ট শ্রী তরুণ ঘোষ, সেক্রেটারি শ্রী দুলাল সরকার, ট্রেজারার শ্রী অসীম পাল, কনভেনর শ্রী অশোক সরকার, শ্রী ঘোষ গৌরব এবং   

বরারী শাখার তরফ থেকে চালিত নিসুলখ বিদ্যালয় এর ছাত্র ছাত্রী র উপস্থিত ছিলেন। সকলে শহীদ ক্ষুদিরাম বসুর ছবির উপর পুষ্পাঞ্জলি এবং মাল্যদান করেন এবং তাহার এই মহান স্বাধীনতা সংগ্রামের বলিদান জন্যে ২ মিনিট মৌন ধারণ করা হয়। এই অনুষ্ঠানে বিহার বাঙালি সমিতি’র, সেন্ট্রাল কমিটির তরফ থেকে যুগ্ম সচিব শ্রী তাপস ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট শ্রী সুবোধ কুমার ভৌমিক, জোন- ২ থেকে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় এর উপস্থিত ছাত্র এবং ছাত্রীরা খোলা মাঠে কভিড এর সকল বিধি অনুযায়ী শহীদ ক্ষুদিরাম এর ছবির উপর মাল্যদান করে। বাচ্চাদের কিছু সল্প আহার করানো হয়।

 

প্রতিবেদন - সুবোধ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট, জোন - ২

নুতন শিক্ষা নীতি

 নুতন শিক্ষা নীতি

কেন্দ্র সরকার নুতন শিক্ষা নীতি চালু করে মাতৃভাষায় প্রারম্ভিক শিক্ষা’কে বাধ্যতামূলক করেছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রসংশা করেছে, রাজ্যের ভাষা সংগঠন গুলি একাডেমির সেক্রেটারি মৃগেন বিশ্বাস কেন্দ্র সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সচিব অমিত খেরে কে এই মর্মে পত্র দিয়ে নুতন শিক্ষা নীতির প্রসংশা করেছেন। কেন্দ্র সরকার এই শিক্ষা নীতিতে তৃসূত্র ভাষ ফর্মুলা চালু করার কথা বলেছে। দেশের কয়েকটি রাজ্যে তৃসূত্র ভাষা ফর্মুলা চালু করার বিরোধিতা করে, সরকারের ওই সিদ্ধান্ত কে কৌশলে হিন্দি চাপিয়ে দেবার কথা বলেছে। অথচ স্বাধীন ভারতে ভাষা নীতি নির্ধারণ করে তৃসূত্র ফর্মুলা চালু করা হয়েছে। রাজ্যে বাংলা, ওড়িয়া, হিন্দি ও ইংরেজি শিক্ষার মাধ্যম। সংখ্যা গরিষ্ঠ ৪২ প্রতিশত ছাত্র বাঙালি। শিক্ষার মাধ্যম বাংলা চালু থাকা শর্তে শিক্ষা বিভাগের এক শ্রেণীর আমলারা বাংলা পাঠ্যপুস্তক এর সংকট উৎপন্ন করে ওই ছাত্র দের ভাষান্তরন করার কাজ করছে। মাতৃভাষা’তে প্রারম্ভিক শিক্ষা’কে বাধ্যতামূলক করার জন্য সব থেকে বেশী লাভবান হবে এখানকার আঞ্চলিক ও উপজাতি ভাষাভাষী ছাত্রেরা।   


                             

প্রতিবেদক – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

Sunday, August 9, 2020

মনিপুষ্পক আচার্য: শ্রদ্ধাঞ্জলি সভা, পাকুড়

 

মনিপুষ্পক আচার্য


ভারত সেবাশ্রম সংঘের পাকুড় শাখার হিন্দু মিলন মন্দিরে রবিবার সন্ধ্যায় একনিষ্ঠ ভাষা সৈনিক মনিপুষ্পক আচার্যের দ্বিতীয় প্রয়াণ দিবস পালিত হল। বাঙালি সমিতির সদস্যরা মনি পুষ্পক বাবুর চিত্রে মাল্যাদান করেন। কমলা গাঙ্গুলি মনিপুষ্পক বাবুর ‘আমি’ কবিতা পাঠ করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ আইনজীবী ও বাঙালি সমিতির উপদেষ্ঠা নিরঞ্জন ঘোষ, সোমনাথ দাস, শুভেন্দু মণ্ডল, পঞ্চানন সরকার, সর্বেশ্বর সাধু, গুরুজিৎ গাঙ্গুলি, চন্দ্র শেখর সিংহ উপস্থির ছিলেন। মনিপুস্পকবাবু দীর্ঘ দিন বিহার বাঙালি সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে পাকুড় থেকে ‘পাকুড় পাতা’ সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। উনি বাংলা, হিন্দি, ইংরেজি উর্দু ও সাঁতালি ভাষায় দক্ষ ছিলেন। ‘পাকুড় পাতা’য় এক পাতা সাঁতালি শিক্ষা বিষয়ের লেখা প্রকাশ করতেন।                           

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।

বিদ্যাসাগর প্রণতিমাল্য ক্রোড়পত্র: বঙ্গীয় সংস্কৃতি সংসদ, পুণে

 

















কমল চন্দ্র সরকার

 


কমল চন্দ্র সরকার

দেওঘর বাঙালী সমিতির পূর্ব  সচিব এবং পূর্ব অধ্যক্ষ  শ্রী কমল চন্দ্র সরকার গত ৪ অগাস্ট ইহলোক ত্যাগ করেন।  উনি বাঙালী সমাজের একজন সুপরিচিত এবং সর্বজনগ্রাহ্য ব্যক্তি ছিলেন। বাঙালীদের সমস্ত কাজে -- চাই বিয়ে  হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, দুঃস্থ মেয়েদের বিয়ের ব্যবস্থা করা  হোক, বাঙালী  সিনিয়র নাগরিকদের  পিকনিকের  ব্যবস্থাপনা হোক, শ্মশানে সৎকারের কাজ হোক সমস্ত কাজেই ভীষণ  ভাবে সক্রিয়  থাকতেন। বাঙালী সমাজের অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া ছাড়াও উনি আরো অনেক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ভারত বিকাশ পরিষদের উনি একজন  সক্রিয় সদস্য ছিলেন।

মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারে স্ত্রী  ছাড়াও  দুই মেয়ে  ও এক ছেলে আছেন-সবাই  প্রতিষ্ঠিত।

উনি ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানীর ম্যানেজার হয়ে অবসর নেন।

ওনার মৃত্যু দেওঘরের বাঙালী সমাজের এক বিরাট ও অপূরণীয় ক্ষতি।

ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

 

-     ডা০ নিমাই চন্দ্র গান্ধী


               বাঙালি সমিতি দেওঘর এর সভাপতি ও রাজনারায়ন বসু গ্রন্থাগারের উপ সভাপতি কমল চন্দ্র সরকার চিরতরে জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। কোলকাতার হসপিটালে ৪ আগস্ট ২০২০ হার্টফেল করে মারা যান। শনিবার (৮.৮.২০২০) সন্ধ্যায় রাজ নারায়ণ বসু লাইব্রেরিতে ওনার স্মৃতির উদ্দেশে শোক সভা আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ডা০ নিমাই চন্দ্র গান্ধী, মিহির লাল দাস। শোক সভায় লাইব্রেরি ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।               

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায় ।


"রাষ্ট্র নির্মাণ মঞ্চ" র নেতৃত্বে দেবজ্যোতি মুখার্জি

 

"রাষ্ট্র নির্মাণ মঞ্চ" র নেতৃত্বে দেবজ্যোতি মুখার্জি


স্বনামধন্য শিক্ষাবিদ লাইফ স্কিল ট্রেনার ও এন্ট্রাপ্রিনিউরশিপ প্রশিক্ষক প্রফেসর ডক্টর দেবজ্যোতি মুখার্জি’র হাতে এখন রাষ্ট্র নির্মাণ মঞ্চের নেতৃত্ব। তিনি দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলবেন এক নতুন ভারত - সুসম্পন্ন ভারত, বিকশিত ভারত আর সর্বোপরি সুসংস্কৃত ভারত। রাষ্ট্র নির্মাণ মঞ্চ পঞ্চম উদ্যোগিক ক্রান্তি আনার জন্য বদ্ধ পরিকর। দেশে মাত্র ১৭ জন লোকের কাছে মোট জাতীয় সম্পদের ৭৯ শতাংশ কি করে থাকতে পারে! তার মানে এখানে ক্রান্তি এসে পৌঁছাতে পারেনি। মঞ্চ ২০ মিলিয়ন নতুন শিল্প আর ৫০ মিলিয়ন নতুন রোজগার সৃজন করবে। দেশে ছোট-বড় ৮০০০ টি নগর স্থাপন করা হবে। ইতিমধ্যে মঞ্চ ৫০০ টির ওপর দ্রব্য নির্দিষ্ট করেছে যা রপ্তানি করা হবে সমগ্র  বিশ্বে। দেশের বর্তমান অর্থ ব্যবস্থাকে ২.৬ ট্রিলিয়ান মার্কিন ডলার থেকে ১০ ট্রিলিয়নের লক্ষ্যে পৌঁছোনোই হল মুখ্য উদ্দেশ্য।

এই বিশাল কাজের নেতৃত্ব পাওয়া সন্মানের তো বটেই তার সঙ্গে সঙ্গে গর্বেরও। অবশ্য দেবজ্যোতি এর আগেও বহুবার বহু গুরুভার হাসতে হাসতে অতি কুশলতার সঙ্গে সাফল্যমণ্ডিত করেছেন। আগের বছর তার ডাক পড়েছিল উত্তাল জম্মু-কাশ্মীর এ। বন্ড সাইন করে গিয়ে দেবজ্যোতি কাশ্মীরী যুবক যুবতীদের সমাজের মূখ্য ধারায় ফিরিয়ে আনাতে এক বিশাল নজির স্থাপন করেছিলেন। সারা দেশ জুড়ে সেই ঘটনা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়ে ছিল।

বিহার বাঙালি সমিতি দেবজ্যোতি’র সাফল্য কামনা করছে ও বঙ্গ সমাজের মুখ উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে।

প্রতিবেদন – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

 আপনার এই সংগঠনের ওয়েবসাইট https://www.nbfin.org  বিস্তারিত বিবরণী পাবেন।

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...