Tuesday, October 6, 2020

'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র

 

'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র

গত ৪ অক্টোবর রবিবার, আমাদের সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মন্টু ঘোষ-এর উদ্যোগে উত্তর দুর্গানগর-এর 'স্বপ্নপুরী'-র সুসজ্জিত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র। বিষয় : 'নবযুগের দিশারি বিদ্যাসাগর'। 







বক্তা হিসাবে ছিলেন সৈকত কুণ্ডু, মিলন গাঁয়েন, ড.শতাব্দী দাশ ও শক্তি মণ্ডল। গান, নাচ, কবিতা ছিল এই আলোচনাচক্রের অন্যতম আকর্ষণ।প্রায় ৩০ জন শ্রোতা এই সভায় উপস্থিত ছিলেন। সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি-র পক্ষ থেকে এই আলোচনাচক্রের সঞ্চালনা করেন মন্টু ঘোষ।

প্রতিবেদন – শক্তি পদ মন্ডল

বীতংস_ ( হাথরস স্মরণে ): আলো রায়, পূর্ণিয়া।

 

বীতংস_

 

আবরণে আঁধার মেখেছ তুমি/অন্তরালে পূর্ণিমার আলো__

ছুঁয়ে আছ মূল‍্যবোধ, রেখেছ আঁচলখানি, সন্ধ‍্যায় যদি এক দিয়াটুকু জ্বালো / কিম্বা স্নান করে নেবে বলে নদী খুঁজে ডোবালে শরীর__

ডাঙায় বাঘের নখ জলেও কুমীর!!

 

কোথায় যাবে হে মেয়ে   সাঁকো বেয়ে উঠে আসে শুয়োপোকা_

বহু নীচে উদ‍্যত খড়্গ, গণ্ডার পুরুষ_

তৈরী আছে মোমের মিছিল সান্ত্বনা তোমার _ জগতে অনেক কোলাহল,ঢেকে দ‍্যায় কাতর চিৎকার__

 

কাছেই আমরা আছি ফ্লুরোসেন্ট আলোর তলায়/ আরো কিছু শ্রোতাবন্ধু জলচোখে তেলেভাজা খায়!!

 

সাঙ্গ হয় সভা, একা একা ফিরে যায় সব।

কাছেই কোথাও,হয়তো বা শুয়ে আছে বিগত উৎসব!!!

 

( হাথরস স্মরণে )

 

আলো রায়, পূর্ণিয়া।

Sunday, October 4, 2020

পপুলার ক্লাব: দুমকা

 পপুলার ক্লাব: দুমকা

 





দুমকা, সাঁতাল পরগনা বিভাগের বাঙালিদের গৌরব পপুলার ক্লাব। রবিবার (৪.১০.২০২০) ক্লাবের বৈঠকে সমিতির পুনর্গঠন করা হল। ক্লাবের পূর্ব অধ্যক্ষ বিমল ভূষণ গুহর অধ্যক্ষতায় আয়োজিত বৈঠকে ঝাড়খন্ড বাঙালি সমিতির দুমকা শাখার উপদেষ্টা ও জেলা পরিষদের অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার স্বপন দে মহাশয়কে ক্লাবের অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে বিমল বাবু’কে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। মোস্তাক আলী ওরফে খোকনদা ও সমীর কর্মকার উপাধ্যক্ষ, রাখি সেনগুপ্ত সচিব, সমীর কুমার দাস ও সুমন কুমার নন্দী যুগ্মসচিব এবং সুব্রত সিনহা কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সেই সঙ্গে ১৬ জন সদস্যের কার্যনির্বাহী সমিতি গঠন করে ওই সমিতিতে প্রদীপ কুমার ব্যানার্জি, ত্রিলোক চক্রবর্তী, সোমনাথ দে, বিশ্বজিৎ চ্যাটার্জি, উদয় নন্দী, প্রবীর সেনগুপ্ত, শুভেন্দু চক্রবর্তী, দেবদাস রায়, অমিত দে, আবির কুমার পাল, জয় চক্রবর্তী, অভিজিৎ দত্ত, সুব্রত দাসগুপ্ত, দেবশংকর দে, পার্থসারথি মুখার্জি ও চন্দ্র নাথ মুখার্জি মহাশয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজ শাসনের সময় দুমকার অফিসার ক্লাবে দেশীয়দের প্রবেশ নিষেধ ছিল। বিহার রাজ্য গঠনের পূর্বে সাঁতাল পরগনা জেলার বাঙালি বুদ্ধিজীবীরা এখানে পপুলার ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবের পক্ষ থেকে এখানে বাংলা যাত্রা ও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হত। নুতন কমিটি ক্লাব কে ঢেলে সাজানোর সঙ্গে আগের মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এবার নুতন কমিটির দায়িত্বে যুবকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিবেদন – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

Saturday, October 3, 2020

নন্দনকানন

 নন্দনকানন


অনেক মানুষ, নন্দনকাননে আসতে চাইছেন, পুণ্যভূমি দর্শন এর জন্য, বিশেষ করে ২০১ তম জন্ম বার্ষিকী সময়ে। অনেকেই আগ্রহী, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আমরা তাদের এসে থাকতে বলতে পারছিনা, যেটা ভীষণ দুঃখ জনক। কিন্তু আশা করি পরিস্থিতি ঠিক হবার পর প্রচুর মানুষ আসবেন।

শ্রীমতি প্রীতি সরকার কলকাতা থেকে এসেছেন ওনার বয়স ৭৬ বছর, সাথে ছিলেন শ্রীমতী স্বাতী সরকার, শ্রীমতী মীনা সরখেল এবং শ্রী সৌমিত্র সরকার, সহ-সভাপতি নন্দন কানন পরিচালন সমিতি, শ্রীমতী প্রীতি সরকার এর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হওয়ায় উনি খুশী হয়েছেন। বিদ্যাসাগর এর এই পবিত্র ভূমিতে এসে উনি শ্রদ্ধা অর্পণ করেন।

প্রতিবেদন – দেবাশীষ মিশ্র

Friday, October 2, 2020

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতবর্ষ জয়ন্তী পালন: ফরবেশগঞ্জ শাখা

 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতবর্ষ জয়ন্তী পালন 

ফরবেশগঞ্জ শাখা

০২.১০.২০২০, আজ সন্ধ্যায় সমিতির সক্রিয় সদস্য শ্রী সুব্রত কুন্ডুর বাড়ির প্রাঙ্গণের মনোরম পরিবেশে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মজয়ন্তী ও পুষ্পাঞ্জলি সভার আয়োজন করা হয়। সেন্ট্রাল কমিটির সহ সচিব শ্রী প্রণব দাশের নেতৃত্বে আয়োজিত ধূপ-দীপ সমন্বিত ভাবপুর্ণ অনুষ্ঠানে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করা হয় ও উপস্থিতজনের দ্বারা পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


এই সভায় শ্রী গোপাল নন্দী, শ্রী রতন সেন, শ্রী অলোক সেনগুপ্ত, শ্রী সোমেন্দ্র কুন্ডু, সুশ্রী অন্তরা কুন্ডু, শুশ্রী অনুষ্কা কুন্ডু ও শ্রী রাজীব ব্যানার্জী উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদন - প্রণব দাশ, সহ সচিব, জোন – ৩, সেন্ট্রাল কমিটি।

নন্দন কানন

 

নন্দন কানন

দয়ার সাগর করুনার সাগর সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের কর্ম ভূমি নন্দন কাননের রক্ষণাবেক্ষণ করে আসছে বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি। নন্দন কানন পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক চন্দন মুখার্জি  জানিয়েছেন এখানে বেশ কয়েকজন সাঁতাল রমণী নন্দন কানন, ভগবতী ভবন ও অন্য ভবন গুলির পরিষ্কার করার কাজ করে। 



স্মৃতিরক্ষা সমিতি রেল দপ্তরের “বিদ্যাসাগর পার্কের”ও দেখাশোনা করে। ওই মহিলারাই পার্ক টির সাফাই এর কাজ করে। বিদ্যাসাগর জয়ন্তী উপলক্ষে চন্দন বাবু আবক্ষ মূর্তি চত্বরে ওই রমণী দের শাড়ি বিতরণ করেন।

প্রতিবেদন - গৌতম চট্ট‌োপাধ্যায়, দুমকা

রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী: দুমকা

 

রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী

জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হল পপুলার ক্লাবে। ঝাড়খন্ড বাঙালি সমিতির দুমকা শাখা ও পপুলার ক্লাবের যৌথ উদ্যোগে করোনা সংক্রমণ এর ভয়াবহতাকে মাথায় রেখে সামাজিক দূরত্ব পালনের মধ্য দিয়ে জন্ম জয়ন্তী পালিত হল। 



সমিতির দুমকা শাখার উপদেষ্টা ও অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার স্বপন দের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি শুভেন্দু চক্রবর্তী, সম্পাদক প্রদীপ কুমার ব্যানার্জি, উপাধ্যক্ষ মোস্তাক আলী ওরফে খোকনদা, দিলীপ দত্ত, সমীর কুমার দাস, জেলা পরিষদের উপাধ্যক্ষ অসীম মণ্ডল, সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জি, পপুলার ক্লাবের উপাধ্যক্ষ প্রবীর কুমার সেনগুপ্ত, শেখর দাসগুপ্ত, ত্রিলোক নাথ গুপ্ত, সুব্রত দাসগুপ্ত, দেবব্রত দে, অমিত দে, সোমনাথ দে, জয়দেব বোস, সিদ্ধার্থ লাহা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে গান্ধী ময়দানে গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যাদান করেন সমিতি ও ক্লাবের সদস্যরা।                                           

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

Thursday, October 1, 2020

সন্দীপ ভট্টাচার্য (দুলি দা): প্রয়াত

 সন্দীপ ভট্টাচার্য (দুলি দা): প্রয়াত

 


আমাদের মাঝে রইলেন (২৩.০৯.২০২০) না সন্দীপ ভট্টাচার্য (দুলি দা) বিহার বাঙালি সমিতি জামালপুর শাখা তরফ থেকে ওঁনার আত্মার শান্তি কামনা করি। আমরা হারিয়ে ফেললাম এক সমাজসেবী দুলি দা’কে। ওঁম শান্তি ওঁম শান্তি ওঁম শান্তি

বিদ্যাসাগর জন্ম জয়ন্তী পালন : বেতিয়া শাখা

 





বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম জন্মদিন: আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি, শিলিগুড়ি শাখা

 বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম জন্মদিন

 

১২ ই শ্রাবণ বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম জন্মদিন (বাংলা হিসেবে) উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা পালিত করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর এক এক করে কবিতা পাঠ, গান ছাড়া পন্ডিত মহাশয়ের জীবন কর্ম দর্শন আদি নিয়ে আলোচনায় অংশ নেন জয়ন্ত ভট্টাচার্য, স্মৃতিকণা মুখোপাধ্যায়, বিবেক কবিরাজ, দুলাল দত্ত, অনিল সাহা সম্পাদক সজল কুমার গুহ প্রমুখ। কবিতা পাঠে খুদে স্নেহাশীষ রায়, দীপা সরকার, বাবলী রায় দেব প্রমুখ, গানে আরিয়ান সরকার।



এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন অর্চনা মিত্র, গণেশ বিশ্বাস, লেখিকা বাবলী রায় দেব প্রমুখ। গণেশ বিশ্বাস এর স্বরচিত বাউল সঙ্গীত পরিবেশনা একটা অন্য মাত্রা পায় পন্ডিত মহাশয়ের ২০১ তম জন্মদিনে। আরিয়ান সরকার এর গান' ভিতরে বাহিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

প্রতিবেদন – সজল গুহ

 

 বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই গুরত্বপূর্ণ সভায় উপস্থিত সকল সদস্যদের আন...